চোলাই মদের বিরুদ্ধে কুমারগঞ্জ থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযান

March 06, 2026 Times of Dakshin Dinajpur 

         

     মান্না চন্দ.টিওডি.কুমারগঞ্জ


দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার অধীন বিভিন্ন এলাকায় অবৈধ চোলাই  মদের বিরুদ্ধে অভিযান চালালো কুমারগঞ্জ থানার পুলিশ ও আবগারি দপ্তর। শুক্রবার সকালে কুমারগঞ্জ থানার পুলিশের সঙ্গে আবগারি দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, কুমারগঞ্জ থানার ভোঁওর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঝিয়ান গ্রাম ও সাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন বাঁটুলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন জায়গায় তৈরি করা অবৈধ চোলাই মদের ভাঁটি ভেঙ্গে দেওয়া হয়। প্রায়  ২০০ লিটারের মত দেশি  চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়।

কুমারগঞ্জ থানার আইসি শীর্ষেন্দু কুন্ডু বলেন, এলাকায় অবৈধ মদ তৈরির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। পুলিশের সঙ্গে আবগারি দপ্তরের যৌথ অভিযানে প্রায় ২০০ লিটারের মত  চোলাই মদ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে করা পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।



Post a Comment

0 Comments