ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শন,সেনা মেলা ও অস্ত্র প্রদর্শনী

December 21, 2025

মান্না চন্দ.টিওডি.বালুরঘাট

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট স্টেডিয়ামে রবিবার শুরু হলো ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শন। যার নাম দেওয়া হয়েছে 'স্বশক্ত সেনা, বিকশিত ভারত'। ২১ ও ২২ ডিসেম্বর দু'দিন ধরে অনুষ্ঠিত হবে ভারতীয় সেনাদের দ্বারা বিভিন্ন মহড়া ও প্রদর্শনী কর্মসূচি।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়, তপনের বিধায়ক বুধরাই টুডু , জেলা প্রশাসন সহ সেনা আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে ব্যান্ডের মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকের মন জয় করে নেয় ভারতীয় সেনা। এরপর কুমায়ুন, গোর্খা ও মারাঠা রেজিমেন্টের সেনা সদস্যের দ্বারা পরিবেশিত হয় সংস্কৃতিক পরিবেশনা। ভাঙড়া নৃত্য, শারীরিক কসরত ও আর্মি ডগদের কৌশল পরিবেশনা সকল সাধারণ মানুষের ও ছাত্রছাত্রীদের মন জয় করে নেয়। এছাড়া সেনা মহড়ায় এয়ার ডিফেন্স রাডার, আধুনিক ড্রোন, নোগ্রাস কামান সহ অন্যান্য আধুনিক যুদ্ধাস্ত্র প্রদর্শিত হয়। 

শুধু তাই নয় ড্রোন ও রোবট কুকুরের মত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শস্ত্র যুদ্ধে কিভাবে ব্যবহার হয় তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। উপস্থিত জনসমাগম ছিল চোখে পড়ার মত। যদিও সেনাদের পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠান দুইদিন সকাল দশটা এবং বিকাল তিনটার সময় এই মহড়া পুনরায় প্রদর্শিত হবে। এই অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ড: সুকান্ত মজুমদার বলেন, "এই কর্মসূচির মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শনের পাশাপাশি যুব সমাজকে সেনাবাহিনীতে যোগদানের জন্য উদ্বুদ্ধ করবে।"

Post a Comment

0 Comments