সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

December 21,2025

সিপিআই(এম) কুমারগঞ্জ এরিয়া কমিটির আহ্বানে মিছিল ও পথসভা

মান্না চন্দ.টিওডি.কুমারগঞ্জ

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলা ও নিরীহ যুবক দিপু দাসের হত্যার ঘটনার তীব্র প্রতিবাদে রবিবার কুমারগঞ্জে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করেছিল  ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। সিপিআই(এম) কুমারগঞ্জ এরিয়া কমিটির আহ্বানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথসভা 

মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে গোপালগঞ্জে এসে পৌঁছলে সেখানে একটি পথসভা করা হয়। সভা থেকে দিপু দাসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই সঙ্গে  বাংলাদেশ সহ সারা দেশ ও ভারতজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলা আক্রমণ অবিলম্বে বন্ধ করার দাবিও জানানো  হয়
মিছিল 
পথসভায় বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির তরফে রণজিৎ কুমার তালুকদার,  মোফাজ্জল হোসেন এবং সুনীল কিস্কু।সংখ্যালঘুদের উপর নির্যাতন গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী সেই কথা বক্তারা তাঁদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। অবিলম্বে এই হিংসা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তাঁরা।

Post a Comment

0 Comments