কুমারগঞ্জে ভোটের আগে নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ অবজারভার

নিজস্ব প্রতিনিধি.টিওডি. কুমারগঞ্জ


আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন পুলিশ অবজারভার হামিদ আখতার । তিনি ৩৮ নম্বর কুমারগঞ্জ বিধানসভার সাফানগর ও রামকৃষ্ণপুর অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করেন।

এদিন তাঁর সঙ্গে ছিলেন কুমারগঞ্জ থানার আইসি শীর্ষেন্দু কুন্ডু।   প্রথমে তিনি কুমারগঞ্জ থানায় গিয়ে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুমারগঞ্জ থানার  আইসির সাথে  বিস্তারিত আলোচনা করেন। আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সেই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশ দেন তিনি।

এরপর আইসিকে সঙ্গে নিয়ে বিভিন্ন বুথ ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন করেন পুলিশ অবজারভার। এলাকার বুথগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণের প্রাক প্রস্তুতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে গিয়েও তিনি দেখেন সঠিকভাবে তল্লাশি ও নজরদারি চলছে কি না।

কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় ও কুমারগঞ্জে পুলিশ অবজারভার উপস্থিতির বিষয় নিয়ে প্রশ্ন করা হলে  কুমারগঞ্জ থানার আইসি শীর্ষেন্দু কুন্ডু  বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কুমারগঞ্জ থানা এলাকার সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত নাকা চেকিং, রুট মার্চ ও টহলদারি চালানো হচ্ছে। আমরা সর্বদা সতর্ক রয়েছি যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই পুলিশ অবজারভার আজ পরিদর্শনে এসেছিলেন।



Post a Comment

0 Comments