মান্না চন্দ.টিওডি.বালুরঘাট
এক মাস যেতে না যেতেই পুনরায় দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক থানার আইসি বদল করা হয়েছে। বুধবার রাজ্য পুলিশ বিভাগের তরফে জারি হওয়া নির্দেশিকায় রাজ্যজুড়ে মোট ২৮০ জন ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। তারমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার চারটি থানার চারজন আইসির নাম রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হরিরামপুর থানায় প্রায় একমাস আগে প্রকাশিত এক বদলি নির্দেশিকায় হরিরামপুর থানার তৎকালীন আইসি অভিষেক তালুকদার কে বদলি করা হয়। তার পরিবর্তে মালদা জেলা থেকে ইন্সপেক্টর বাপন দাস আইসি হিসেবে যোগদান করেন। কিন্তু একমাস না পেরতেই ফের নতুন নির্দেশিকায় বাপনের নাম আবার বদলির তালিকায় উঠে আসে। পুনরায় তাকে মালদা জেলায় ডিআইবি ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে।
![]() |
| ছবি:এআই-এর সাহায্যে নির্মিত |
তার স্থলাভিষিক্ত হচ্ছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার বর্তমান আইসি সুমিত কুমার বৈদ্য। এছাড়াও জেলার হিলি থানার আইসি সুদীপ কুমার প্রধানকে ইসলামপুর ডিইবি ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। তার জায়গায় আইসি হিসেবে আসছেন গাইঘাটা থানার সূর্য শংকর মন্ডল। অন্যদিকে গঙ্গারামপুর থানার আইসি অনুপম দাসকে বিধান নগর পুলিশ কমিশনারেটে ইন্সপেক্টর পদে স্থানান্তর করা হয়েছে। পরিবর্তে গঙ্গারামপুর থানার নতুন আইসি হিসেবে যোগ দিচ্ছেন মাটিগাড়া থানার বর্তমান আইসি অরিন্দম ভট্টাচার্য। এছাড়া বংশীহারী থানার আইসি রাহুল দেব মণ্ডল কে মালদা জেলায় এমটিএফ এ ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। এক মাসের ব্যবধানে একাধিক থানার আইসি কে বদলি করায় প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও পুলিশ মহলের দাবি, এটি সম্পূর্ণ রুটিন প্রশাসনিক প্রক্রিয়া।




0 Comments