নতুন করে পথচলা শুরু
মান্না চন্দ,টিওডি.বালুরঘাট
এক ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটবাসী। দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমের পর অবশেষে বালুরঘাট রামকৃষ্ণ আশ্রম পরিণত হলো রামকৃষ্ণ মিশনে। বালুরঘাট রামকৃষ্ণ আশ্রম মঙ্গলবার ২৩ ডিসেম্বর রামকৃষ্ণ মঠের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হল। এর মধ্য দিয়ে আজ থেকে আশ্রমটি বেলুড় মঠের অধিভুক্ত হয়ে রামকৃষ্ণ মিশন রূপে তার নতুন যাত্রা শুরু করল।
এই মহৎ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরা নন্দজী মহারাজ। তাঁর পবিত্র উপস্থিতিতে অনুষ্ঠানটি আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে আশ্রম পরিচালনা সমিতির সদস্য ভক্তবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আশ্রম সূত্রে জানা গেছে, রামকৃষ্ণ মিশনের অধিভুক্ত হওয়ার ফলে বালুরঘাট রামকৃষ্ণ আশ্রমের ধর্মীয় শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ড আরো বিস্তৃত হবে। ভবিষ্যতে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও আধ্যাত্বিক উন্নয়নের নানা কর্মসূচি গ্রহণ করা হবে। যা ওই অঞ্চলের সমাজজীবনে ও পরিবেশে ইতিবাচক প্রভাব বিস্তার করবে বলে মনে করছেন বালুরঘাটের এলাকাবাসী।



0 Comments