খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পূজোর শুভ সূচনা

 





নিজস্ব সংবাদদাতা, টিওডি:-

ঢাকে বাড়ি পড়ে গেছে। হাতে গোনা আর কিছু দিন পর বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গা পুজো অনুষ্ঠিত হতে চলছে। তাই আর দেরি না করে খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পূজার শুভ সূচনা করল কুমারগঞ্জ নৈশ ক্লাব । এদিন সকালে বাজনা বাজিয়ে পুরোহিত দিয়ে পুজো করা হয় মণ্ডপ প্রাঙ্গণে। 
জানা গিয়েছে, কুমারগঞ্জ নৈশ ক্লাবের দূর্গা পূজো এবার ৭৫ বছরে পদার্পন করবে। ব্লকের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম কুমারগঞ্জ নৈশ ক্লাবের দূর্গা পূজো । এই ক্লাবের পুজোয় প্রতিবারই দর্শকদের জন্য কিছু না কিছু চমক থাকে। যার টানেই পুজোর ষষ্ঠী থেকে দশমী এই পাঁচটা দিন দর্শনার্থীরা ভিড় জমায় ক্লাবের পুজো পূজো মন্ডপে। এবারও দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ চমক। এবারের পুজোর বাজেট প্রায় ৬ লক্ষ টাকা বলেই পূজো কমিটির তরফে জানান হয়েছে।
মৃৎশিল্পী হিসেবে রয়েছেন বংশীহারী ব্লকের ক্যাশকুড়ি এলাকার অর্জুন দেবনাথ ও মন্ডপ  সজ্জায় থাকছেন কুমারগঞ্জ ব্লকের ভুঁওর  এলাকার অমল সিং। মণ্ডপ টি তৈরি হচ্ছে বেলুড়মঠের আদলে।
এবিষয়ে কুমারগঞ্জ নৈশ ক্লাবের সভাপতি অভিষেক গুহ বলেন, "আমাদের এই ক্লাব দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি ক্লাব। দেশ স্বাধীন হবার পরে আমাদের ক্লাব স্থাপিত হয় ১৯৪৯ সালে। সেই সময় জাতি, বর্ণ , ধর্ম নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ এই ক্লাবটি প্রতিষ্ঠিত করেন। খুঁটি পূজার মধ্যে দিয়ে এ বছরের আমাদের ক্লাবের দুর্গাপুজোর শুভ উদ্বোধন করা হলো আজ।"

Post a Comment

0 Comments